বেগুনি আর কুমড়ানি
- এস জামান হুসাইন - চারশ বিষ
বেগুন বিহীন বেগুনি
কে খেয়েছে? কবে?
মিষ্টি কুমড়ার কুমড়ানি ভাই
এখন থেকে হবে!
বেগুন খেলে চুলকানি হয়
বেগুন খেতে মানা!
মিষ্টি কুমড়ায় ভাইটামিন
সবার এখন জানা!
বেগুনে আজ লাগছে আগুন
হাটে অনেক দাম!
সংসদে তাই আলোচিত
মিষ্টি কুমড়ার নাম!
মূল্য বাড়ে যখন তখন
শাক - সবজি, বেগুনের,
দাম বাড়বে না মিষ্টি কুমড়ার
আম, লিচু, সেগুনের?!
এপ্রিল, ২০২২
লালমনিরহাট।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।