রাক্ষুসী তুই ভালোবাসা
- শেখ মাফিজুল ইসলাম

যেদিন এলি হরিণ-চোখে দাপিয়ে গেলি মনের বাগান;
হাতের তালু আঙ্গুলগুলো, আংটিগুলো, চোখে আঁটা রঙ্গিন
চশমা, ভ্যানিটি ব্যাগ, হাতের রোমাল, লিপিস্টিকের মিষ্টি
গন্ধ, কপালের ঘাম, বৃষ্টি-ভেজা ওড়নাগুলো, সবই খেলি;

চৈত্র মাসে উড়িয়ে ধূলো, ঝরা পাতার সঙ্গে নেচে বেহুঁশ
হয়ে গেলি রাতে; স্বপ্নে বিভোর দু’চোখ জুড়ে কান্না যত জমা
ছিল, সঙ্গে নিয়ে পালিয়ে গেলি ঝড়ের বেগে; নদীর কিনার,
স্বর্ণ-গলা মেঘের মিনার হাত ছানিতে ডাকল তোকে;

বোশেখ মাসে আম কুড়োনো ধুমের আমেজ, ঝড়-বৃষ্টি-
বজ্রপাতে দুষ্টুমিতে ভরা দুপুর, সকাল কিম্বা সন্ধ্যাবেলা
সব খেয়েছিস মনের সুখে। বাদ দিলি না রক্ত-বেচা টাকায়
কেনা রস- মালাই, কালো জাম আর রসমণ্ডি; চেটে পুটে
সব তো খেলি; উষ্ণ মগজ তাও খেয়েছিস; পার্কে কিম্বা
রেঁস্তরাতে টাকায় কেনা মুহূর্তগুলো, সন্ধ্যার আগে বাড়ি
ফেরার তাগিদগুলো, দুরু দুরু বুকের কাঁপন, বড়ো বনের
বকা-ঝকা, বাবা-মায়ের অধীর চোখে তাকিয়ে থাকা, রিক্সা
ভ্যানে, বাসে-ট্রেনে, পাশা পাশি বসার আমেজ, এলোমেলো
গল্পগুলো তাও খেয়েছিস।

বিদায় বেলায় কান্না চোখে বাড়ি ফেরার ঘন-বিষাদ, হাপিত্তেশে
মনে চাপা দু:খগুলো; উতলে ওঠা পুরনো স্মৃতি, লজ্জা-শরম
তাও খেয়েছিস; খাবার পরও রাক্ষুসী তুই ভালোবাসা ঢুলুঢুলু
চোখের তারায় হাজার চোখে কত নেশা, রাক্ষুসী তুই ভালোবাসা
তুই কি সবার রক্তে মেশা?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026