হৃদয়ের কুসুম কলি
- রুবিনা মজুমদার

প্রতারণায় নয় , ধ্বংসে নয় ,
যদি বাঁচতে হয় ......,
ভালোবাসার সাথে বাঁচো ।
হৃদয়ের গভীরে কুসুম কলিটি রাখো ।
হিংসায় নয় , নিষ্ঠুরতায় নয় ,
একবার হৃদয়ে বিশ্বাস গাথো ।
ঘৃনায় নয় , তিরস্কারে নয় ,
আনন্দে একবার প্রান খুলে হাসো ।
দুঃখে নয় , হতাশায় নয় ,
জীবনে একবার সত্যের পথে হাঁটো ।
অহংকার নয় , নকল নয় ,
হৃদয়ে সত্য ভালোবাসার পরাগ মাখো ।
হৃদয় ও চিত্তে ...............্‌
ভালোবাসার সুর ঢেলে ...
হৃদয়ে বিশ্বাসের আলোক জ্বেলে
তুমি বাঁচো
কুজনে নয় , সুজনে ।
মিথ্যার সাথে নয় আত্মসমর্পণ
সত্যের সাথে হও অসামান্য ।
তুমি যদি পৃথিবীতে সত্যের প্রেমিক হও
তবে হবে তুমি সৃষ্টিশীল ।
দুরের নক্ষত্রের মতো
আলো জ্বেলে জ্বেলে ......
যদিও ক্লান্ত হয় হৃদয় ,
তবু ও ভালোবাসার সাথে
সত্যের সাথে বাঁচো ।
আর হৃদয়ের গভীরে ......
কুসুম কলিটি রাখো ।
কাব্য গ্রন্থ ঃ স্মৃতি ঘেরা আকাশ ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026