আমাদের আবার দেখা হবে
- রাসেল রুশো - অনুভূতি

আসছে বৃহস্পতিবার আমাদের আবার দেখা হবে
পুরোনো কাঁঠালচাপা গাছটার দক্ষিণ কোণের রিলিংয়ে
এবার আর আমাদের তাড়া থাকবে না লুকিয়ে পালাবার
কিংবা লজ্জায় আমাদের কেউই মুষড়ে পড়বো না
কেননা এখন আমাদের বয়সে পরিণতির ছাপ লেগেছে
চোখ তুলে হয়তো একে অপরের দিকে খানিক তাকাবো
পরক্ষণেই নামিয়ে নিবো চোখ মুখে থাকবে নীরব তৃপ্তির চিহ্ন
কি যেন আমাদের মধ্যে আলাপ হবে চোখে চোখেই
হয়তো বলবো আমাদের সংসার ভালোই চলছে
দুটো ছেলে-মেয়েকে নিয়ে কীভাবে কাটছে সময়
সেসবের একটা সংক্ষিপ্ত ফিরিস্তি হবে
তারপর কেউ এসে পাশ থেকে বলে উঠবে
তুমি এখানে? আর আমি হন্যে হয়ে খুঁজছি তোমায়
এরই মাঝে শেষ বারের মতো চোখ ফেলবো পরস্পর
সংসার হয়ে গেছে আগের মতো সময় দিতে পারবো না
চোখের চাহনিতে ফুটে ওঠা শব্দগুলো বুঝিয়ে দেবে
এবার বিদায় নিচ্ছি! ভালো থেকো।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026