তুমি আমার কবিতা
- আবু জাফর বিশ্বাস
হঠাৎ করে এসেছিলে তুমি অঝর শ্রাবণ কান্না হয়ে,
দিয়েছিলে কোমল স্নিগ্ধ পরশ, উষ্ণ পাথর হৃদয়ে।
যেদিন দিয়েছিলে তোমার স্পর্শ জীবন হয়নি বরবাদ,
দুহাত বাড়িয়ে থামিয়ে দিলে তৃষ্ণিত আত্মার আর্তনাদ।
বৃষ্টিস্নাতক্ষণে আবেগের বর্ষণে ভেজায় যেমন মাটি;
জ্যোৎস্না-মেঘের আলো-ছাঁয়া, ধরায় খায় লুটোপুটি।
হৃদয়গহীনে জমা অনুচ্চারিত কিছু শব্দের নির্যাস,
অবচেতন মনে নিভৃতে সর্বক্ষণে করছে বসবাস।
সুতোর দু’প্রান্তে যদিও অবস্থান একই সুতোয় গাঁথা,
মেঘের আড়ালে হারিয়ে গেলেও প্রান্ত নাটাই বাঁধা।
শব্দের মেলায় অন্তমিলের খেলায় অজস্র ছন্দে কথা,
তোমার স্মৃতি করি আবৃতি, তুমিই আমার কবিতা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।