বেদ্বীনের উল্লাস
- সিবগাতুর রহমান

পৃথিবীর বুকে মানুষের রূপে
ঘুরে কত অমানুষ
নবী ও রাসূল পাঠিয়েছো কত
তবুও হয়নি হুস।

ইবলিশেরে দিয়েছিলে তুমি
শয়তানির অনুমতি
দুনিয়ার বুকে ইসলামের আজ
এ কেমন দুর্গতি?

ধর্ম লেবাসে ধোঁকাবাজি করে
নিম মোল্লার দল
ধ্বংসের দ্বারে নবীজির(স) দ্বীন
হারাইছে সম্বল।

স্বার্থের লোভে শুধু হানাহানি
ধর্ম খুঁজে না পাই
খুন লুন্ঠন ও দলাদলি আজ
ধর্মে নিয়াছে ঠাঁই।

শিয়াল শকুন ও কুকুরের দলে
গ্রাস করে ইসলাম
দলে উপদলে মিছে টানাটানি
চারিদিকে দুর্নাম।

শবদেহ নিয়ে বেদ্বীনের দল
করিত যে উল্লাস
ধর্মের নামে আজও দেখছি
সেই রূপ উপহাস।

কবরের মাঝে শবদেহ তুলে
করছে বলাৎকার
পাঠশালাতেও ধর্ষিত শিশু
শোন নাকি চিৎকার?

চারিদিকে এতো অধর্ম দেখে
শুনে এতো হাহাকার
হে বিধাতা তুমি আজও কেন
রয়েছো নির্বিকার?
*****


রচনাকালঃ ১১ জুলাই ২০২০


নোটঃ ব্রাহ্মনবাড়িয়ায় এক্দল উগ্রবাদি ধর্মান্ধ মোল্লাগোষ্টি দুইদিন বয়সি শিশুর লাশ কবর থেকে তুলে উল্লাস করে, তার প্রতিবাদে লিখা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026