আহ্বান
- সিবগাতুর রহমান

শুনোরে শুনো হে ভাই বোনেরা
শুনো আমার কথা
শান্তির দ্বীন ইসলামে কেন
বিদ্বেষ বৈরিতা?

কোথায় আজ সেই শান্তির দ্বীন
কোথা সে মুসলমান
আল্লাহ তে যার পূর্ণ ইমান
ছিল যারা মহিয়ান?

খলিফা বিহীন মুসলিম জাতি
বেসামাল দিশাহীন
এ কেমন রূপ ইসলামের আজ
ভেবেছ কি হে মুমিন?

চোখ মেলে দেখো বিবর্ণ আজি
নবীজির (স.) ইসলাম
যেদিকে তাকাই শুধু হানাহানি
রটিয়াছে দুর্নাম।

মনে কি পড়ে না বলেছেন নবী
রহমতুল্লিল আলামিন (স)
নেতা হীন কভু থাকিবে না ভবে
মুহাম্মদের (স) দ্বীন।

তেরোশো বছর হয়ে গেল পার
খবর রাখো কি তার
ইমাম মাহ্দীর যুগ চলে যায়
ভেবেছ কি একবার।

ডাকিছে তোমায় দ্বীনের মাহ্দী
হে নবীর (স.) উম্মত
আর কতকাল থাকিবে ঘুমিয়ে
ফুরালো বুঝিবা পথ।

আসমান হতে আসিবে না কেহ
থাকিও না চেয়ে আর
যাহার তালাশে বসে আছো তুমি
এইতো সে সারোয়ার।

এসো ভাই সব মুমিনের দল
থেকো না আর অচেতন
হৃদয়ের দ্বার খুলে দেখো তুমি
বিজয়ের আয়োজন।

থাকিতে সময় চিনে নাও তাঁরে
করিতেছি আহ্বান
মাহ্দীর(আ) হাতে দীক্ষা লইতে
হও ত্বরা আগুয়ান।

জেগে দেখো ঐ বেলা বয়ে যায়
হে নবীর(স.) উম্মত
আর কতকাল থাকিবে ঘুমিয়ে
ফুরালো বুঝিবা পথ।
*****


রচনাকালঃ ১৫ আগস্ট ২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026