মায়ের স্মৃতি-২
- আবু জাফর বিশ্বাস
শারীর অসুস্থতার প্রতিকুল পরিবেশেও হাসেন তিনি,
নিজের সমস্ত কষ্টকে অবাধে হাসিমুখে নেন মানি।
আনন্দ মনে অনুভব করে যত সুখ এই পৃথিবীর,
চুমোয় চুমোয় ভরে দেয় সন্তানের তুলতুলে শরীর।
মুখে তুলেদেন তারই রক্তমাংসে গড়া দু’ফোটা মিষ্টিজল,
এভাবেই হয় সন্তান হৃষ্ট-পুষ্ট, পেয়ে থাকে শরীরের বল।
মাথায় হাত বুলিয়ে শেখান ঘুম পাড়ানির অজস্র গল্প,
পৃথিবীর সকল বীর পুরুষের গৌরবান্বিত সব সংকল্প।
শিখিয়েছেন পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ তারার রহস্য,
অপরূপ সৌন্দর্যের স্রষ্টার সৃষ্টির এই সমগ্র বিশ্ব।
সন্তানের কঁচি হাতে অ আ ক খ অক্ষর জ্ঞানের দীক্ষা,
শিখিয়েছেন মাতৃভাষা, মানবিক ও আধুনিক শিক্ষা।
সুখ-দুঃখে আঁচল ছায়াতলে রেখেছেন কতই না আদরে,
বুকে জড়িয়ে আগলে রাখেন নিবিড় ভালবাসার চাদরে।
ভালোবাসতে শিখিয়েছেন আমার দেশ ও জন্মভূমিকে,
এভাবে তিলে-তিলে গড়েছেন আজকের এই আমাকে।
---------------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।