মেকআপ
- সিবগাতুর রহমান

নারী তুমি কি ভাবতেছো বসে
কে বেশি সুন্দরী?
মেকআপ নিয়ে তাইতো তোমার
এত কাড়াকাড়ি।


আমার মায়ের মুখ খানি ছিল
ভালোবাসাতেই ভরা,
দেখেছি তারে সারাটা জীবন
এমনি মেকআপ ছাড়া।


তাঁহার মতন সুন্দরী এমন
দ্বিতীয় টা আর নাই।
খুঁজে ফিরি সেই অপরূপ মুখ
কোথায় গেলে পাই?


বাহ্যিক রুপে কি বা আসে যায়
মন যদি থাকে কালো
তাইতো বলছি মুখটাতে নয়
মনেতে মেকআপ ঢালো।


বিধাতা যেই রূপ দিয়েছেন
তাতে তুমি অনিমেষ
মনের মেকআপ করো তবে
লাগবে আরও বেশ।
*****


রচনাকাল: ৬ অক্টোবর ২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026