বেলা শেষের গান
- সিবগাতুর রহমান

দিলিনা দিলিনা
সময়ে তো দিলি না
বন্ধু তোর ভালোবাসা
আমায় দিলি না।


এখন এই শেষ বেলাতে
হাত রেখে আমার হাতে
করলি আমায় দেওয়ানা।
দিলিনা দিলিনা
সময়ে তো দিলি না
বন্ধু তোর ভালোবাসা
আমায় দিলি না।


প্রথম যৌবনের কালে
বন্ধুরে তোর লাগি
রোদে পুড়ে জলে ভিজে
হইছিলাম বিবাগি।
নদীর ধারে পুকুর পাড়ে
মারছি উঁকি কতো
তোর অবহেলায় মনে
পাইছি হাজার ক্ষত।
না বুঝে মোর ভালোবাসা
ভাইঙাছিলি সকল আশা
মনের দুঃখ গেল না।


দিলিনা দিলিনা
সময়ে তো দিলি না
বন্ধু তোর ভালোবাসা
আমায় দিলি না।
*****


রচনা কাল: ৬ নভেম্বর ২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026