ফিরে এসো বন্ধু
- সিবগাতুর রহমান
ফিরে এসো বন্ধু
যেও না গো আমাদের ছেড়ে
তুমি যদি হেরে যাও
আমরাও যাব যে হেরে।
তুমি আছো থাকবে
চিরদিন আমাদের মনে
ফিরে এসো বন্ধু
ডাকছি তোমায় গানে গানে
আবার মাতাবে তুমি
আমাদের মিলন মেলা
হাঁসি গান হৈচৈ আনন্দে
কাটাবো বেলা।
তুমি ছিলে তুমি আছো
থাকবে আমাদের দলে
আবার সকলে মোরা
নাচবো গানের তালে তালে।
ফিরে এসো বন্ধু
যেও না গো আমাদের ছেড়ে
তুমি যদি হেরে যাও
আমরাও যাব যে হেরে।
*****
রচনাকাল: ১৮ ফেব্রুয়ারি ২০২১
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।