বয়লার ( ব্রয়লার)
- এস জামান হুসাইন - চারশ বিষ
রেস্টুরেন্টে মজা করে
খাচ্ছে সবাই বয়লার,
অসুখ - বিসুখ বাঁধছে বাসা
ভাগার ভেবে ময়লার।
নিয়মিত বয়লার খেয়ে
বয়লার হচ্ছে শিশু!
মাঠের খেলা ছেড়ে দিয়ে
করছে ঘরে পিশু!
কুটুমবাড়ী বয়লার দেখে
মনে বড় কষ্ট!
ভরা থালে পানি ঢেলে
খাবার করে নষ্ট।
বয়লার বেচে কত মানুষ
স্বপ্ন দেখে বাঁচার!
স্বপ্ন সমান মান - অভিমান,
সম্ভ্রম বাঁচে চাচার!
অল্প দামের খাবার হলেও
গরীব - দুখীর গোস্ত!
গরুর দামে বয়লার কিনে,
কিনে প্রোটিন - পোস্ত!
ঊনত্রিশ সাত বাইশ, লালমনিরহাট।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।