বলবো না ভালবাসি
- সিবগাতুর রহমান

বলবো না কোন দিন ভালবাসি
তবু জেনে রেখো কেউ একজন
তোমার সুখে হাসে।
তোমার হাসিতে তোমার খুশিতে
আনন্দে সে ভাসে।


আঁখি জল দেখবেনা কোন দিন
তবু জেনে রেখো কেউ একজন
নিরবে নিভৃতে কাঁদে।
বোবা কান্নাতে এই বুকের ভেতর
রক্ত জমাট বাঁধে।


বলবো না কোনদিন তোমাকে চাই
তবু জেনে রেখো কেউ একজন
তোমার আশায় থাকে।
তোমাকেই খুঁজে তোমাকেই পুষে
হৃদয়ের বাঁকে বাঁকে।


দেখবেনা কোন দিন নির্ঘুম রাত
তবু জেনে রেখো কেউ একজন
ঘুম হীন অনুরাগে
নিদারুণ যন্ত্রনা বুকে চাপা রেখে
তোমার জন্য রাত জাগে।


দেখবেনা এ বুকের রক্ত ক্ষরণ
তবু জেনে রেখো হৃদয়ে আমার
রক্ত ঝরে অবিরত
তোমার শূন্যতা আমার অন্তরে
রেখে যায় হাজার ক্ষত।


চাইবো নাতো কভু তোমার ছোঁয়া
তবু জেনে রেখো কেউ একজন
মিশে আছে হৃদয়ে তোমার
নিঃশ্বাস ও বিশ্বাসে স্পর্শ তোমার
ধরে আছে মননে হাজার।


বলবো না কোন দিন ভালোবাসি
তবু জেনে রেখো কেউ একজন
বাসবে ভালো চিরকাল
হৃদয়ের ক্যানভাসে থাকবে তুমি
কিবা রাত্রি সকাল বিকাল।


বলবো না কোন দিন আমার তুমি
তবু জেনে রেখো আমার এ বুকে
থাকবে তুমি আজীবন
দিবস রজনী তোমায় ভেবে ভেবে
চাইবো সুখের মরণ।
*****


রচনা কাল: ১ এপ্রিল ২০২১


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026