ধোঁয়ায় প্রেম
- সিবগাতুর রহমান

বলছিস মুখে "ভালবাসি"
অন্তরে তার নেইকো রেশ!
আমার দুঃখ দেখেও দেখছি
আছিসরে তুই আছিস বেশ।


মুখে প্রেমের খই ফুটে ঠিক
আগের মতন ভাবনা কই?
আহার নিদ্রা পোশাক ফ্যাশন
কখন আমি কেমন রই?


বলছো বেজায় ভালোবাসি
মারছো বুকে বিষের বীণ!
আমার চোখে জল দেখেও
নাচছো সুখে তা ধিন্ ধিন্।


আমার হাসি আমার খুশি
আমার সুখের মূর্চ্ছনা,
তোমার ভালবাসার মাঝে
এইটা বোধ হয় মুখ্য না!


এমন আজব ভালোবাসা
কে দেখেছে এর আগে?
মুখেই মধুর ভালোবাসা
হৃদয় রাঙানো বিষ রাগে।


এটাই নাকি ভালোবাসা
তাই এখনো আছি বেশ!
না যদি বা বাসতে ভালো
শেষ হতো কি দুঃখ ক্লেশ?


দেখছো আমি বেজাই ভালো
খাচ্ছি দাচ্ছি থাকছি বেশ!
তোমার আজব ভালোবাসায়
আমার নেইতো সুখের শেষ!


চোখ মুদিলেই দেখছি ধোঁয়া
তোমার ভালোবাসাতে!
নয়ন মেলে পাইনা তোমায়
তবুও বাঁচি আশাতে।
*****


রচনা কাল: ১৭ মে ২০২১


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026