আমাদের বুবু
- সিবগাতুর রহমান

সত্যি বলছি বুবু গো তোমায়
অনেক ভালোবাসি,
আদরের ছোট্ট রাসেল হয়ে
বার বার ফিরে আসি।


পিতাহারা এই জাতির মাথায়
তুমি বুলিয়েছো হাত,
তোমার সঙ্গ ছেড়ে দেবো বলো
আমরা কি সেই জাত?


পিতা-মাতা হীন এ জাতি যখন
ভুলে ছিলো অধিকার,
তখনই তুমি জাতিকে দিয়েছো
নতুন অঙ্গীকার।


"বাবার স্বপ্নের সোনার বাংলা
গড়বোই গড়বো,
দুঃখী মানুষের অধিকার নিয়ে
আজীবন লড়বো।"
সেই থেকে তুমি আমাদের বুবু
আমাদের প্রিয়জন,
কোটি বাঙালির গর্বের ধন
বাঙালির প্রাণ-মন।


পতাকার বুকে আঘাত করে
শকুন কুলাঙ্গার,
তোমার জীবন কেড়ে নিতে চায়
বাংলাতে বারবার।


আজও বোঝেনি পিশাচের দল
তুমি মৃত্যুঞ্জয়ী,
তুমি গৌরব দেশের রত্ন
তুমি দৃঢ় প্রত্যয়ী।


নির্ভয়ে বুবু যাও গো এগিয়ে
উঁচু রেখে তব শির,
তুমি বাংলার বাংলা তোমার
তুমিই বিজয়ী বীর।


তোমাকে ঘিরে ছিলাম আমরা
থাকবো যে আজীবন,
আমরা তোমার রাসেল জেনো
তোমারই প্রিয়জন।


যতই আসুক বিষম বিপদ
ভেবো না গো তুমি আর,
তোমার প্রগতি সংহার করে
এমন সাধ্য কার?
*******


রচনা কাল: ২০ আগস্ট ২০২১


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026