অধরা
- সিবগাতুর রহমান

প্রিয় অধরা...................
শুনেছি তোমার ঐ পাড়াতে বাস।
এই পাড়াতে তোমার জন্য
শুধুই দীর্ঘশ্বাস!
কৈশোরেতে সেই যে গেলে
আর এলেনা ফিরে।
দিনে দিনে বাড়ছে দেনা
বার্ধক্যটা ধরছেই বুঝি ঘিরে!
এখন বসে দিন গুনি আর
ভাবি শুধু আর কটা দিন বাকি!
দীর্ঘশ্বাসের সঙ্গী হয়ে
আমি কিন্তু এই পাড়াতেই থাকি।


মনে পরে? শৈশবেতে তোমার হাতে বেঁধেছিলাম রাখি?
দুষ্টুমিতে লুটুপুটি, খুনসুটিতে
সারাবেলা, জ্যোৎস্না রাতে
চন্দ্রবিলাস,
খেলাধুলায় ছিলাম মাখামাখি।
এখন তোমার পাইনা দেখা,
কোথায় যেন হারিয়ে গেলে
জলে ভিজে আঁখি।


বৈশাখী ঝড়ে আম কুড়িয়েছি
শরতের আকাশে ঘুড়ি উড়িয়েছি
তোমাতে-আমাতে ছিল কত ভাব
হিংসা করেছে লোকে।
নির্ভাবনায় নৌকার পাল
উড়িয়ে দিয়েছি ছিলনা তো হাল দিশাহীন হয়ে আমুদে ঘুরেছি তিতাস নদীর বুকে।


সেই দিন তুমি ছিলে মোর সাথে
আজ কেন লুকোচুরি?
কোন অভিমানে আমাকে ছেড়ে সরে আছো তুমি এতটা দূরে
ডানা মেলে দিয়ে ঐ পাড়াতেই
করছো উড়াউড়ি?
এই পাড়াতে ধুকে ধুকে মরি হাজার বছর ধরে
অধরা, তুমি আসবে কি মোর কাছে?
নেবে কি আমায় আপন করে?
নাকি অনন্তকাল অধরাই রয়ে যাবে?
......................ইতি চাতক
*****


রচনা কাল: ২২ নভেম্বর ২০২১


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026