ভেসে যায় মানবতা
- সিবগাতুর রহমান

ও দয়াল তুমি শুনিতে কি পাও না
ও দয়াল তুমি দেখিতে কি পাও না
অসহায় বানভাসি মানুষের কান্না
ও দয়াল তুমি শুনিতে কি পাও না
ভাসছে মানুষ ভাসছে মানবতা
বলছি আমি বাংলাদেশের
বানভাসি দের কথা।
নারী-পুরুষ আর বৃদ্ধ-শিশু
পালিত সখের গবাদি পশু
ভাসছে দেখো বন্যার জলে
প্রাণে আর সহেনা
ও দয়াল তুমি শুনিতে কি পাও না
ও দয়াল তুমি দেখিতে কি পাও না
অসহায় বানভাসি মানুষের কান্না
ও দয়াল তুমি দেখিতে কি পাও না
ক্ষেতের ফসল বাংলা মায়ের আশ
মেঘনা যমুনা সুরমার জলে
করিতেছে সব নাশ
ক্ষুধায় কাঁদছে আমাদেরই ভাই
দু'মুঠো অন্ন কোথা গেলে পাই
মনে আর মানে না
ও দয়াল তুমি শুনিতে কি পাও না
ও দয়াল তুমি দেখিতে কি পাও না
অসহায় বানভাসি মানুষের কান্না
ও দয়াল তুমি শুনিতে কি পাও না
ভাঙছে সড়ক ভাঙছে বেড়িবাঁধ
সর্বনাশা বন্যার জলে
ভাঙছে সকল সাধ
তিল ঠাঁই নাই উঠে দাঁড়াবার
বন্ধ হয়েছে সব পারাপার
চোখে পানি ধরে না
ও দয়াল তুমি শুনিতে কি পাও না
ও দয়াল তুমি দেখিতে কি পাও না
অসহায় বানভাসি মানুষের কান্না
ও দয়াল তুমি শুনিতে কি পাও না
ও দয়াল তুমি দেখিতে কি পাও না
*****


রচনা কাল: ২০ জুন ২০২২


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026