পদ্মা সেতু আমাদের গর্ব
- সিবগাতুর রহমান
পদ্মা সেতু গর্ব মোদের
ঐ দেখা যায় ঐ
ষড়যন্ত্র করলি যারাই
কইরে তোরা কই?
দম্ভ করে বলছিলি তুই
পদ্মা সেতু হবে না
চূর্ণ হলো দম্ভ তোদের
লজ্জা তবু পাবি না?
নয়ন ভরে দেখ তোরা
পদ্মায় সেতু ঐ
ষড়যন্ত্র করলি যারাই
কইরে তোরা কই?
এগিয়ে যাচ্ছে এই দেশ
কি যে অপরুপ দৃশ্য
ডরায় না বীর বাঙালি
দেখেছে সারা বিশ্ব।
আমাদের আছে হাসিনা
নিত্য শুনি মাভৈ
ষড়যন্ত্র করলি যারাই
কইরে তোরা কই?
পদ্মা সেতু গর্ব মোদের
ঐ দেখা যায় ঐ
ষড়যন্ত্র করলি যারাই
কইরে তোরা কই?
*****
রচনা কাল: ২৫ জুন ২০২২
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।