আমাদের বিদ্যালয়
- সিবগাতুর রহমান

কৃষ্ণচূড়ার ছায়ে লাল রঙে মোড়া
আমাদের বিদ্যালয়
এখানে কত যে জ্ঞানী গুণী আর
মেধাবি জন্ম হয়।
আমাদের ছিলো পিতা-মাতা সম
দেশ সেরা শিক্ষক
আদর ও শাসনে শিক্ষা দিয়েছে
জীবনের নানা ছক।
বারেবারে কেন ফিরে আসে না
সে'সব সুখের দিন
স্কুল প্রাঙ্গণে দুর্বার চলা আজও
স্মৃতিতে অমলিন।


দাড়িয়াবান্ধা গুল্লারচুট কানামাছি
কত খেলা
ক্লাসের ফাঁকে তোদের সাথেই
জমতো খুশির মেলা।
এ মাঠে জড়ানো কত হাসি গান
কত আছে বেদনা
এতটা বছর কেটে গেছে আজও
ভুলে যেতে পারি না।
বারেবারে কেন ফিরে আসে না
সে'সব সুখের দিন
স্কুল প্রাঙ্গণে দুর্বার চলা আজও
স্মৃতিতে অমলিন।


তোরাই তো ছিলি আপন সেদিন
তোরাই যে ছিলি প্রাণ
তোদের সাথেই কতো খুনসুটি
আজো গাই সেই গান।
তোরা ছিলি তোরা আছিস তোরা
থাকবি যে চিরদিন
আমাদের এই সুখবন্ধন যেন না
ভাঙ্গে কোনদিন।
বারেবারে কেন ফিরে আসে না
সে'সব সুখের দিন
স্কুল প্রাঙ্গণে দুর্বার চলা আজও
স্মৃতিতে অমলিন।


ভালোবাসি এই লাল দালান আর
এ মাঠের সুধা মাটি
যুগ যুগ ধরে আমাদের এই
বন্ধন রবে খাঁটি।
যখন যেখানে যেভাবেই থাকি
থাকবে না অভিমান
অপরের লাগি থাকিবো যে সদা
হোক আগামীর গান।
বারেবারে কেন ফিরে আসে না
সে'সব সুখের দিন
স্কুল প্রাঙ্গণে দুর্বার চলা আজও
স্মৃতিতে অমলিন।
*****


রচনা কাল: ১৪ জুলাই ২০২২


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026