আবার সবে জাগো
- সিবগাতুর রহমান
জাগো বাঙালি জাগো।
নিজের মত বাঁচতে হবে,
স্বপ্ন সাধের বাঙালি জাতির
হারানো গৌরব আনতে হবে,
সোনার বাংলা গড়বো এবার
শাহবাগ থেকে ডাক এসেছে
আবার সবে জাগো।
জাগো বাঙালি জাগো।
কলংক সব মুছতে হবে,
পতাকার মান রাখতে হবে,
চেতনায় আঘাত করল যারা
তাদের বিচার করতে হবে,
শাহবাগ থেকে ডাক এসেছে
আবার সবে জাগো।
জাগো বাঙালি জাগো।
মায়ের কথা রাখতে হবে,
রাজাকারদের রুখতে হবে,
গগন কাঁপানো স্লোগানে ফের
ফাঁসির আদেশ আনতে হবে,
শাহবাগ থেকে ডাক এসেছে
আবার সবে জাগো।
রচনাকালঃ ১৩ই ফেব্রুয়ারী ২০১৩
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।