আয় সবে দেশটা বাঁচাই
- সিবগাতুর রহমান

জ্বইল্যা পুইড়া মরছে মানুষ
ঘর বাড়ি হইতাছে ছাই
সোনার দেশের সোনার মানুষ
আয় সবে দেশটা বাঁচাই


বইসা সুখে অন্তপুরে
বোমা মারার বার্তা ছুড়ে
তারাই দেশের সেবক সেজে
মাইতাছে মানুষ মারায়
সোনার দেশের সোনার মানুষ
আয় সবে দেশটা বাঁচাই


দেশে কিংবা অন্যদেশে
উঁকি মারে চোরের বেশে
আইন্যা তাদের এই মাটিতে
করবো বিচার রক্ষা নাই
সোনার দেশের সোনার মানুষ
আয় সবে দেশটা বাঁচাই


এখন কি আর আগের মতন
টগবগিয়ে উঠেনা খুন
যাচ্ছি আমরা রসাতলে
তবুও তোদের খবর নাই
কইরে তোরা সোনার মানুষ
আর তো ভাবার সময় নাই
সোনার দেশের সোনার মানুষ
আয় সবে দেশটা বাঁচাই


রচনা কালঃ ৫ মার্চ ২০১৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026