বঙ্গবন্ধু কাপ ফুটবল
- সিবগাতুর রহমান
ফুটবল! ফুটবল!
কি দারুন কোলাহল
বঙ্গবন্ধু কাপ
বল নিয়ে দৌরঝাঁপ
খেলা হবে বাংলায়
গর্বে মন উতলায়
সিঙ্গাপুর লঙ্কা
কি দারুণ ঢংকা
থাই আর বাহরাইন
খেলিবে যে অলসাইন
মালয়েসিয়ার দল
উঁচা তার মনোবল
আমাদের ছেলেরা
খেলিবে মনোহরা
ছয় জাতি এক আজ
হারিজিতি নাই লাজ
একসাথে মাতামাতি
নেই কোন হাতাহাতি
সিলেট বা ঢাকাতে
দর্শক মাতাতে
সকলেই তৈরী
নেই কোন বৈরি
সাবাস বংলাদেশ
আহা! কিযে লাগে বেশ।
*****
রচনা কালঃ ৯ ফেব্রুয়ারি ২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।