অভিষাপ
- সিবগাতুর রহমান
সোনার কাপটা নিজেদের ঘরে
আনবো মোরা যেইদিন
বাঙালী মোরা বীরের জাতি
দেখাবো তোদের সেইদিন।
আমরা জানি লড়তে
বিশ্বকে জয় করতে
সবার উপরে লাল সবুজের
নিশান উড়াবোই একদিন।
পাকিস্তানের আলিম দার আর
ব্রিটিশ ইয়ান গৌল্ড
গুরু তোদের রিচার্ডসন
সবাই হবি বোল্ড।
ঘৃণার বাণী ঝারলো ক্রিকেট বিশ্ব
ইতিহাসের কালো পাতায়
থাকবি তোরা অবহেলায়
বিস্ময়ে নোয়ায়ে মাথা
পিছন ফিরে দেখবি তোরা নিঃস্ব।
কস্মিনকালেও পাবিনা তোরা মাপ
তোদের জন্য এটাই মোদের
যোগ্য অভিষাপ।
রচনা কালঃ ২২ মার্চ ২০১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।