জনতার কবি
- সিবগাতুর রহমান
বন্ধুদেরকে থামিয়ে বলি,
শোনরে দিয়া মন,
জনতার মঞ্চ ফাঁটিয়ে দিচ্ছে
লুৎফর রহমান রিটন।
প্রিয়দের মাঝে প্রিয়জন তুমি
হে বরেণ্য কবি,
ছড়া কবিতায় প্রতিবাদে তুমি
নির্ভীক প্রতিচ্ছবি।
নতুন নামতা শুনালে তুমি
জাতির পিতার নামে,
এক ছড়াতেই বন্দি করেছি
তোমাকে মনের খামে।
সেদিনই প্রথম, সেদিন থেকেই
তোমাকে মনে পুশি,
পেলাম তোমার বন্ধুত্ব আজ
আমি বেজায় খুশি।
*****
রচনা কালঃ ৩০ জুন ২০১৩
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।