নতুন প্রজন্ম
- আবু জাফর বিশ্বাস

আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপিও না,
বুঝিনা জামায়াত কিম্বা হেফাজত,
আমি শুধুই জানি মহান নেতা, জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিব মহৎ।

আমি ৭ই মার্চের ভাষন দেখিনি, ৭১ দেখিনি,
দেখিনি সংগ্রাম কিম্বা মুক্তিযুদ্ধ,
তবে শুনেছি পাক-হায়েনা বরবর, রাজাকারের
অত্যাচার, তাই আমি ক্ষুব্ধ।

আমি দেখিনি পাঞ্জাবি-রাজাকার মিলে বাড়ী-ঘর,
গ্রাম, বাজার আগুন জ্বালাতে,
দেখেছি হরতালে রাস্তা, গাছ কেটে, বাসে পেট্রোল
বোমায় সাধারণ লোক পোড়াতে।

আমি স্বাধীনতা যুদ্ধ দেখিনি, দেখিনি কোন
সম্মেলন কিম্বা আন্দোলন,
তবে দেখেছি শাহবাগ, প্রজন্ম চত্বরের ডাক
দেখেছি নতুন প্রজন্মের গণজাগরণ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026