শরৎ ও শারদীয় উৎসব
- আবু জাফর বিশ্বাস

শরৎকালে মন বলে নেচে উঠি উৎসবের নেশায়,
বাঙালির সেই প্রাণের উৎসব শারদীয় দুর্গাপূজায়।
অপূর্ব রাত-দিন মায়াবী রঙিন শরতের রূপ প্রাণবন্ত,
হেসে উঠে নদী তটে গ্রাম বাংলার বিস্তৃত দিগন্ত।

জলহারা শুভ্র ছেড়া মেঘ ভেসে চলেছে সর্বক্ষণ
মৃদুমন্দ বাতাস স্নিগ্ধ নীল আকাশ নির্মল নির্জন।
কাশফুলের বাগে সাদা মেঘে মিশে গেছে দূর বহুদূর,
ঋতুর পরিবর্তন শরতের আগমন সত্যিই মধুর।

মাঠে সবুজ ধানের উপর সোনালী আলোর ঝলকানি,
রাতের জ্যোৎস্নার আলোয় ঢেউ ঝলমল নদীর পানি।
কৃষকের মনে জাগায় আসন্ন নবান্নের প্রতীক্ষার খুশি,
আলোক-শিশিরে-কুসুমে-ধান্যে বাংলার প্রকৃতির হাসি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026