আমাদের গাঁ
- আবু জাফর বিশ্বাস
আমার গাঁয়ে শৈশব কৈশোর আমার বেড়ে উঠা,
আমার গাঁয়ের পাখির গান ঝিলে শাপলা ফোঁটা।
আমার গাঁয়ের বট বৃক্ষের যেমন শীতল ছায়া,
আমার গাঁয়ের পল্লী মায়ের আদর মাখা মায়া।
আমার গাঁয়ের মাঝির কণ্ঠে ভাটিয়ালীর সুর,
আমার গাঁয়ের রাখালের বাঁশি শুনতে সুমধুর।
আমার গাঁয়ের কিষাণ মজুর গেয়ে যায় গান,
আমার গাঁয়ের কৃষক মাঠে ফলায় সোনার ধান।
আমার গাঁয়ের বাউল কণ্ঠে বাউল সুর তোলে,
আমার গাঁয়ের একতারা ও জারি সারির বোলে।
আমার গাঁয়ের কপোতাক্ষ নদ চলে বাকে-বাকে,
আমার গাঁয়ের বন-বদাড়ে কত পাখি ডাকে।
আমার গাঁয়ের মাঠে ভরা সবুজ সোনার ফসল,
আমার গাঁয়ের বাতাস পেয়ে খায়ছে যেন দোল।
আমার গাঁয়ের সবুজ ছায়ায় মনটা পাগল করে,
আমার গাঁয়ের অবুজ মায়ায় বুকটা উঠে ভরে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।