শুভ জন্মদিন বুবু
- সিবগাতুর রহমান

বুবু তোমায় জন্মদিনের
জানাই শুভেচ্ছা
তোমার হাতেই পূর্ণ হচ্ছে
বাঙালির ইচ্ছা।

উন্নয়নের জাদুর ছোঁয়ায়
এগিয়ে যাচ্ছে দেশ
বিস্ময়ে এই বিশ্ব দেখছে
উঠতি বাংলাদেশ।

তুমি বাংলার কান্ডারী হয়ে
ছড়িয়েছো সৌরভ
কোটি বাঙালির নয়ন মনি
তুমিই তো গৌরব।

মৃত্যুকে দুই পায়েতে দলে
পার হয়ে পারাবার
দেশকে ভালোবেসে তুমি
ফিরে এলে বারবার।

উন্নত শিরে দাঁড়ায় বাঙালি
বিশ্বের দরবারে
তোমার স্তুতি গাইছে বিশ্ব
সকলে সমস্বরে।

তোমার কাছেই নিরাপদ
বাংলার স্বাধীনতা
সালাম তোমায় মানবতার
তুমি বিশ্বনেতা।

তোমার বিজয় গাঁথা কভু
বলা হইবে না শেষ
তুমি হে বিজয়ী মৃত্যুঞ্জয়ী
তুমিই বাংলাদেশ।
*****


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026