বড় একা হয়ে গেছি
- সিবগাতুর রহমান

অনেক যত্নে গড়া বাগানের ফুলগুলি
সব একে একে ঝরে গেছে।
এখন আর সেখানে রঙিন প্রজাপতিরা
ডানা মেলে উড়াউড়ি করে না।
সাজানো ছায়াবীথি নিজেই উজাড় করে
বিরাণ করেছি সবুজের সমারোহ।
এখন আর সেখানে পাখিদের মন মাতানো
কিচিরমিচির আড্ডা জমে না।
রংধনুর সাত রঙে রাঙানো বিশাল
নীল আকাশটা দেখি না কতদিন।
কতদিন পূর্ণিমার জ্যোৎস্না মাখি না গায়ে।
জানালার গ্রিল ধরে অপলক দেখা শুধু
এক ফালি আকাশ যেন এখন আমার
নিত্যদিনের সঙ্গী।
আমার এই পৃথিবীটা দিনে দিনে ছোট
হতে হতে আর কত ছোট হবে?
ইদানিং শঙ্খচিলের মত ডানা মেলে
উড়ে উড়ে সমুদ্রের গর্জন শুনতে
বড্ড ইচ্ছে করে।
বড্ড ইচ্ছা করে পূর্ণিমা রাতে জোনাকির
পিছু ধাওয়া করতে।
*****


রচনা কালঃ ১ অক্টোবর ২০২২


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026