অধরা-ই রবে
- সিবগাতুর রহমান

এতোটা কাল আমি কাটিয়েছি একা
সুন্দর এই ভুবনে
জেনে গেছি আজি আসিবে না ওগো
কভু তুমি মোর জীবনে।


অধরা যে তুমি অধরা-ই রবে
কেঁদে যাব আমি একা নিরবে
তোমারে পাওয়া তো হবে না আমার
রহিব যে তুমি বিহনে।
জেনে গেছি আজি আসিবে না ওগো
কভু তুমি মোর জীবনে।


তব আশে মোর আসিলে মরণ
হাসি দিয়ে তারে করিব বরণ
সকল আশা মোর দিয়ে বিসর্জন
ফিরে যাব চির বিজনে
জেনে গেছি আজি আসিবে না ওগো
কভু তুমি মোর জীবনে।


এতোটা কাল আমি কাটিয়েছি একা
সুন্দর এই ভুবনে
জেনে গেছি আজি আসিবে না ওগো
কভু তুমি মোর জীবনে।
*****


রচনা কালঃ ৬ অক্টোবর ২০২২


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026