অস্বচ্ছ স্ফটিক
- সুকন্যা তিশা
সময় সময়ের নিয়মে চলে যায়
কিন্তু জীবন ঠিকই তার হিসেব নির্ভুল ভাবে কষে যায় ।
হিসেবের খাতায় এক জীবনের তোলা ছবি
আরেক জীবনে এসে প্রতিচ্ছবি হয়ে প্রতিফলিত হয় ।
উত্তর খুঁজে পাওয়া যায় হাজারো প্রশ্নের , হাজারো অমিলের ,
মিল-অমিলের অস্বচ্ছ কাঁচের ওই স্ফটিকের দেয়াল ঘেঁষে পড়ে রয়-
অনুশোচনা,অস্বত্বি, নির্বুদ্ধিতার কিছু বিভৎস অনপেত স্মৃতি আর অনুভূতি ।
তবুও জীবন থেমে থাকে না ,
ক্রিয়া-প্রতিক্রিয়ার যুগ্ম সমবায় ষড়রিপুর ছয় রঙ মিশিয়েই চলতে থাকে।
ক্ষানিকালয়ে এসে হঠাৎ পিছু হটতে চাইলেও অকর্মন্য জীবনের অসহায়ত্ব
মনে করিয়ে দেয়-যে জীবন তুই ফেলে এসেছিস তা আর ফিরে পাবার নয়,
যে কাল গত হয়েছে আর যে কাল গত হবে তা গত হয়েই রয়ে যাবে,
না ফিরে পাওয়া সম্ভব, না পিছু ফিরে নির্ভুল জীবন গড়া সম্ভব,
ভুল-অভুলের সংমিশ্রনেই জীবনটা চলতে থাকে,থাকবে আমৃত্যু পর্যন্ত ।
কঠিন এই সত্যকে নিয়েই জীবন ,
জীবন মানে অনাকাঙ্খিত যন্ত্রনা ,জীবন মানে স্মৃতির আঙ্গিনা ,
জীবন মানে অপ্রয়োজনীয় আবেগ ,কুল-লক্ষনের আকাঙ্ক্ষায় অপেক্ষিত প্রহর ।
জীবন মানে এমনি করেই মিথ্যে সান্ত্বনার তরী বাওয়া ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।