গ্রাম বাংলা তুই তো আজো
- শেখ মাফিজুল ইসলাম

গ্রাম বাংলা শহুরে হাওয়া তোকে এখন গ্রাস করেছে;
চাল-চলন আর ওঠা-বসা, পরস্পরে মেলামেশা
প্রেম-প্রীতি ভালোবাসা, কাছে ডাকা, দূরে ঠেলা সব শহুরে।
তুই তো এখন ডলার জামায়; কে আর থামায় তোকে এখন?
সোনার পাতি আসছে উড়ে; ভর দুপুরে সুন্দরী বউ মুসকি হেসে
ফোনের আলাপ করছে বসে নদীর ধারে, পুকুর ঘাটে।
কেউ-বা আবার টাকার তবিল গাঁটে গুঁজে জীবন সাথী
নিচ্ছে খুঁজে, দিচ্ছে উড়াল অচিন পুরে, লোক চক্ষুর অন্তরালে।

পূজা-পার্বণ-ঈদ উৎসবে খুশির আমেজ যাচ্ছে ভেসে বাড়িবাড়ি;
নতুন কেনা বাইক চড়ে নতুন নতুন মুখের মেলা জমছে এসে
তোর জমিনে; কংক্রিটের দালান বাড়ি গাছ-গাছালির মাথা ফুঁড়ে
উঠছে ঠেলে আকাশ পানে; ফসলি জমি, সবজি বাগান, খানা-খন্দ
আঁতকে ওঠে ইঁট পাথরের শব্দ শুনে।

গ্রাম বাংলা তোর জমিনে পাওয়ার টিলার, কলের লাঙ্গল, এ-ফোঁড়
ও-ফোঁড় করছে কেবল কুমারী মাটি; তোর নিবাসী মানুষগুলো
ফ্যানের বাতাস নিয়ন আলোয় ডিস্ লাইনে টিভি দ্যাখে।
অন লাইনে টাকা পেয়ে অবসরে ফূর্তিগুলো চায়ের কাপে
তুফান তোলে; রাজনীতি তো মুখরোচক, চাটনি এখন
দিন-দুপুরে; টাকার গরম যাচ্ছে বোঝা মাংস-ঝোলে
সাঁতার কেটে ডাইনিং রুমে; থালা-বাসন বিদেশী সব।
রান্না ঘরে বেশ কলোরব কে- খাবে আজ মাংস-ভোনা।

গ্রামের মানুষ শহুরে হাওয়ায়, শহুরে মানুষ হার মেনেছে
লুঙ্গি ড্যান্স আর পাখির ঝড়ে বহু লোকের ঘর ভেঙেছে।
গ্রাম বাংলা তবু তো আছিস শান্ত মায়ের আঁচল পেতে,
চোখ জুড়ানো সবুজ ক্ষেতে, জোনাক জ্বলা গভীর রাতে;
সোনা রোদে সোনার ফসল ঘাড় দুলিয়ে আজো মাতে।
গ্রাম বাংলা তুই তো আজো লক্ষ জনের ভালোবাসা
তোর জমিনেই মুখ লুকাবো সেটাই আমার বড় আশা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026