আমি হবো বনের রাজা
- শেখ মাফিজুল ইসলাম

কোথায় যাচ্ছিস খোকা?
আমি যাচ্ছি বনে, থাকবো না দুর্দিনে।
বলিস কি তুই? বনের মধ্যে কেন যাবি?
কী অলুক্ষুণে কথা! ঠিক আছে তোর মাথা?

বন্য-পশু পালিয়েছে মা মানুষের ভয় পেয়ে;
স্বভাব-চরিত, খাদ্য-খাবার ভাব-ভঙ্গী
সব তো এখন পশুর মতো, মন ফেলেছে ছেয়ে।
হালুম-হুলুম শব্দ ক’রে চার হাত পায়ে হাঁটে
শুয়ে বসে বন- জঙ্গলে দিব্যি সময় কাটে।

কষ্টের আঁচ নেইকো মোটে দুঃখ নেইকো অভাবের;
ভিন্ন রকম চাল-চিত্র রং ধরেছে স্বভাবের।
হাত বাড়ালেই ফল-মূল আর নিত্য মাংস রাশি
কেউ কাঁদেনা ক্ষুধার জ্বালায় সবার মুখে হাসি।
বনের মধ্যে সুখের রাজ্য, আমি হবো রাজা
রাত-দিন ওরা ঠুকবে সালাম যারা হবে প্রজা।

বলিস কি তুই! তুই হবি বনের রাজা?
বনের রসদ ফুরিয়ে গেলে তুই যে পাবি সাজা।
রাজা বলে মানবে তোকে? তারা যে সব বন্য
ক্ষুধার জ্বালা তীব্র হলে তুই হবি খিদের পণ্য।

না-খোকা তুই যাসনে বনে;
বন্য স্বভাব জাগবে মনে; বন্য খাবার কাড়তে গিয়ে
বন্য নেশা লাগবে মনে, তুই ক্যান হবি বন্য মানুষ?
তুই যেখানে আছিস খোকা সেই খানেতে থাক্;
তোর চেনা পথ, তোর চেনা ঘর, ‌তোর চেনা কত লোক,
ইচ্ছা হ’লে এখানেই তুই গড়তে পারিস সুখের স্বর্গলোক।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026