বিশ্রাম-ঘর
- সুকন্যা তিশা
এতটা পথ হাঁটার পর যখন নিজেরই
একটা আশ্রয়-স্থল দরকার হলো ,
তখন আবিষ্কার করলাম আমি নিজেই একটা বিশ্রাম-ঘর।
পথ দিয়ে যাবার সময় শ্রান্ত-পথিক
কেবল একটু জিড়িয়ে নেয় আমার আশ্রয়ে ,
আমার ভূমিকা অতটুকুই পথিকের ক্লান্তি দূর করে
তাকে গন্তব্যের পথে যাবার জন্য সাহায্য করা,
তার বেশি কিছু করতে পারি নি কখনও ।
হয়ত গন্তব্যে যাবার পথেও সাহায্য করতে পারিনি ঠিকঠাক ।
অঁকেজো হয়েই রয়ে গেলাম সারাজীবন,
গড়তে পারলাম না নিজেকে এখনও,হয়ত পারবোও না কোনদিন ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।