সাবধানী বহু চোখ
- শেখ মাফিজুল ইসলাম
ছোট মুখে বড় কথা
বে-মানান বটে
বড় মুখে ছাট কথা
বদনাম রটে।
ছোট মুখে ছোট কথা
কে-বা তা গোনে;
বড় মুখে সব কথা
সবাই কী শোনে?
বড়ো বড়ো বুলিতে
ভিজে যায় মন
ভেজা মনে ভেজা চোখ
থাকে কতক্ষণ।
বড়ো মাথা বড়ো মুখ
চোখ যদি ছোট হয়
শকুনের মতো চোখ
ভাগাড়ের দিকে রয়।
ছোট মাথা ছোট মুখ
কথা যদি বড়ো হয়
বুদ্ধির ডালপালা
গজিয়েছে লোকে কয়।
বড়ো মুখে বড়ো কথা
যখনই মিলবে
সাবধানী বহু চোখ
আগা গোড়া গিলবে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।