স্নেহের পরশ
- সিবগাতুর রহমান
তোমায় ভীষণ পড়ছে মনে
এই গহীন আঁধারে
তোমার ছায়া তোমার আঁচল
খুঁজছি শূন্য ঘরে।
তুমি ছাড়া কে আছে আর
বাসবে আমায় ভালো?
দুঃখের দিনে তিমির আঁধারে
জ্বালিয়ে দেবে আলো।
মাগো আমায় তোমার কাছে
কখন নিবে ডেকে?
তোমার স্নেহের পরশ দিয়ে
কষ্ট দেবে ঢেকে।
খোদা তোমায় বাসুক ভালো
যেমন বাসতে আমায়।
আকুল হৃদয়ে দরবারে তাঁর
নিত্য নয়ন ভাসাই।
*****
রচনা কাল: ১ ফেব্রুয়ারি ২০২৩
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।