যে-নারী স্বপ্ন বুনেছে সারারাত
- শেখ মাফিজুল ইসলাম

তোমার সুঠাম শরীর ছূঁয়ে ছুঁয়ে যে-নারী
স্বপ্ন বুনেছে সারারাত; উঁচু পেটে হাত বুলিয়ে
মনে মনে হেসে বলেছে--‘খোকা ঘুমাও’।

যে-নারী ক্ষুধার্ত মানুষটির কথা ভেবে
গামছায় বেঁধে খাদ্য-খাবার মেঠো পথ ধরে
পৌঁছে গ্যাছে তার কাছে, পরিতৃপ্তির ঢেকুর তুলে
ভেজা মুখ মুছে নিয়েছে আঁচলে; বুকের মধ্যে
তাকে জড়িয়ে ধরে গদগদ কন্ঠে বলেছে সে- মাঠের
ফসল, ঘরের ফসল সব আমার; তুমি দেখে নিও
সুখ পাখি আসবেই ফিরে একদিন।
সোনালী ধানের স্বপ্ন ছিল রাত-দিন।

আঁচলে মুখ লুকিয়ে হেসে উঠেছে সে-নারী;
নাক-ফুল দুলে উঠেছে হাওয়ায়। আঁকা-বাঁকা পথ বেয়ে
ফেরার সময় মুখর হয়েছে পায়ের নূপুর।

সকাল গড়িয়ে বিকেল নামলো যখন, ফিরলো ঘরের মানুষ;
শুষ্ক মুখ, উস্কো-খুশকো চুল, পকেট ফাঁকা; ধান বেচা টাকা
তুলে দিতে হয়েছে মহাজনের হাতে। অবশিষ্ট আছে হাহুতাশ,
ধানের গন্ধ আর মলিন জামার নিচে দঃখী শরীর।

যে-নারী তাকিয়ে ছিল তার পথের দিকে বহুক্ষণ,
সে-নারীর মনের দুঃখ উতলে উঠলো ফুটন্ত ভাতের মতো;
চোখের পাতা ছাপিয়ে ঝরে পড়ল পানি ফোঁটায়-ফোঁটায়-
এক দুই তিন---


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026