চিরন্তন বাণী
- আবু জাফর বিশ্বাস
দান করো- মুক্ত হস্তে
ব্যয় করো- ভেবে চিন্তে
সংকল্প করো- দৃঢ়চিত্তে
অতীতকে- যেওনা ভুলে
ভালোবাসো- প্রাণ খুলে
খেলা করো- অবসরে
শ্বাস নাও- বুক ভরে
পথ চলো- সাবধানে
বিশ্বাস করো- মনে প্রাণে
কাজ করো- নীরবে
চিন্তা করো- গভীর ভাবে
শ্রবণ করো- মন দিয়ে
ভীতু হবে- খোদার ভয়ে
কথা বলো- সংক্ষেপে
ক্রয় করো- ওজন মেপে
নত হও- সংযমের সাথে
তর্ক করো- যুক্তির সাথে
সেবা করো- যত্নের সাথে
বাস করো- সুজনের সাথে
আহার করো- পরিমিতভাবে
জ্ঞানার্জন কর- পরিপূর্ণ ভাবে
সাহায্য করো- গাম্ভীর্যের সাথে
অপেক্ষা করো- ধৈর্যের সাথে
প্রার্থনা করো- ভক্তির সাথে!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।