সুখের স্বপ্ন
- আবু জাফর বিশ্বাস

এখন তোমার কত সুনাম, যশ, খ্যাতি তাই এত অভিমান,
তোমার আমার মাঝে আজ যেন আকাশ মাটির ব্যবধান।
নিষ্ঠুর নিয়তি হয়তো কখনো আমাকে করবে না পরিবর্তন,
তাই কঠিন বাস্তবতা মেনে এখনোও রয়েছি আগের মতন।

একাকী আঁধারে স্মৃতি কড়া নাড়ে অবচেতন মনের দরজায়,
তোমার না বলা কথাগুলো প্রতিদিন আমায় কূরে কূরে খাই।
তোমাকে ঘিরে হৃদয় জুড়ে কেন এত ভালোলাগা জানি না,
কিছু কল্পনা কিছু স্বপ্ন নিয়ে তবুও আঁকি সোনালী আলপনা।

মাধবী লতার মত তোমায় বুকে জড়িয়ে বাঁচতে চেয়েছিলাম,
মাকড়সার মতো হৃদয় গহীনে স্বপনের জাল বুঁনেছিলাম।
বসন্তের প্রতিটি ফুল এখনো তোমায় পাবার বাসনা জাগাই,
১২মাসে ফসলের গন্ধে এখনো সেই অনুভূতির ছোঁয়া পাই।

তোমার দেহের ভাঁজে ঢেউ খেলছে নীল আঁচল উড়িয়ে,
সুখের শীতল শিশির ঝরে ফোটা-ফোটা আমার হৃদয়ে।
মনের অজান্তে বুকের গভীরে গেড়েছে ভালোবাসার শিকড়,
এখনো দেখি স্বপ্ন, দুজনে বাঁধবো ভালোবাসার ছোট্ট নীড়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০১-১১-২০১৪ ১১:৪১ মিঃ

বেশ ভালো লাগলো


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026