বেদনার নীল-গালিচা
- সুকন্যা তিশা
তোমাকে দেখার তেষ্টায় চোখের নদীতে
পলি জমে জমে চর জেগে আছে সেই কবে থেকে,
তবুও কি একটু দেখা দেবে না তুমি ?
দেবে না, এই চর জাগা দৃষ্টিতে
তোমার বহু প্রতীক্ষিত ছলছল আঁখির উপচে পড়া জল ?
দেবে না ওই জলে ডুব সাঁতারে
গভীর থেকে গভীরে, অতল থেকে অতলে হারিয়ে যেতে?
আচ্ছা,
কখনও কি চাও নি তুমি ভালোবাসার জলপ্রপাতে
নবযৌবনা হয়ে ঐ নদীতে স্নান করি আমি ?
কখনও কি চাও নি তোমার ওই যুগলচোখের
তীক্ষ চাহুনিতে পুড়ে খাক হয়ে যাক আমার আত্ন-অহমিকা।
কখনও কি ভাবো নি ?
তোমার ওই রক্তচক্ষু ক্ষত-বিক্ষত করুক আমায় ।
পরক্ষনেই ওই শান্ত দিঘীর জলে
জলতরঙ্গের স্বপ্ন কখনওই কি বুনো নি আমায় নিয়ে ?
কিন্তু,আমি তো খুঁজেছি ,আমি তো বুনেছি ,
খুঁজতে খুঁজতে ,বুনতে বুনতে
আমার চোখের কাজল লেপটে দিয়েছি বারবার,
ক্লান্ত হয়েছি ক্ষনে ক্ষনে ,
তবুও, অপেক্ষার ডালা সাজিয়ে বেদনার নীল গালিচায়
নীল-নয়না আমি তোমারই অপেক্ষায় আছি বহুকাল ধরে ।
সে কথা কি কভুও জানবে না তুমি ?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।