কে কখন পড়ছে ধরা
- শেখ মাফিজুল ইসলাম
কে কখন পড়ছে ধরা
হৃদয়ে কড়ানাড়া
চলছে অবিরত।
যে-চোখে তৃষ্ণা জমে
সে-চোখে বিষাদ নামে
কি-ভাবে মুছবে বলো
হৃদয়ে গভীর ক্ষতো।
এ-বুকে সে-বুক মেলে
লেন-দেন ভাগাভাগী
তৃষ্ণায় চোখ পুড়ে যায়
অভিমান রাগারাগী।
যে-হাতে গোলাপ ফোটে
সে-হাতে গলায় রশি
যে-মনে প্রেমের বাঁধন
সে-মুখেই ভালোবাসি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।