এমন যদি হতো
- সিবগাতুর রহমান

এমন যদি হতো!
অত্যাচারীর হুংকারে সব
স্তব্ধ হয়ে যেতো।

দম্ভে ক্রোধে জিতে যেতো
ফেরাউন নমরূদ!
না আসিতো দাউদ মূসা
প্রিয় নবী মুহাম্মদ।

এমন যদি হতো!
অহংকারীর কাছে সবাই
করবে মাথানত।

ব্রিটিশ আজো আমাদেরে
করে রাখতো গোলাম
জন্মিতো না এই ভূমিতে
বীর শিশু ক্ষুদিরাম।

এমন যদি হতো!
দস্যু ডাকাত লুটেরা সবে
থাকবে সমুন্নত।

সাম্রাজ্যে থাকতো আজো
রোমান মঙ্গলিয়া
রক্ত পিয়াসী চেঙ্গিস খান
টিক্কা ইয়াহিয়া।

এমন যদি হতো!
শাসক দলে শোষণ করে
করবে পদানত।

উদয় হতো না মহান নেতা
মুজিবুর রহমান
হতো না এই বাংলাদেশটা
থাকতো পাকিস্তান।

এমন যদি হতো!
ধমক খেলে পালিয়ে যাবে
নেংড়ি কুকুর মতো।

মায়ের ভাষা মায়ের মাটি
বাংলাকে ভালোবেসে
না আসিতো বায়ান্ন আর
একাত্তোর এই দেশে।

লক্ষ্য কোটি সালাম তোমায়
চেতনার রূপকার।
প্রাণের দামে চেতনা দিয়েছ
গৌরব অহংকার।
*****

রচনা কালঃ ২৩ মে ২০২৩


১০-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026