তবুও মনে রেখো
- সিবগাতুর রহমান

তোমার প্রেমেতে বিষ ছিল
বুঝিনি তা আগে বুঝিনি
তোমাকে ভালো বেসেছিলেম
আর কিছু তাই খুঁজিনি।


আমি চাইনি হতে বাগানের কোনো ফুল
অথবা সাজানো বাহারি কোনো পাতা
তুমি তাহা-ই তো ভেবেছ
তাই কুড়িয়ে নিয়েছ হাতে
সুবাস ফুরালে অবশেষে তারে
ছুড়ে ফেলেছ ফুটপাতে।


তবুও মনে রেখো
আমি ভালো বেসেছিলেম
মিথ্যে ছিল না মনের বাসনা
অতৃপ্ত এই প্রেম‌।


তুমি বাঁধিয়া তোমার প্রেমের নীল ফ্রেমে
দিয়েছ আমারে বিষময় ভালোবাসা
আমি স্বপ্ন সাগরে ভেসে
নীল হয়ে আজ বেদনাতে
চলতে চলতে জীবনের গতি
থেমে গেছে অজানাতে।


তবুও মনে রেখো
আমি ভালো বেসেছিলেম
মিথ্যে ছিল না মনের বাসনা
অতৃপ্ত এই প্রেম‌।
*****


রচনা কালঃ ১৩ জুন ২০২৩


১৩-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৪-০৬-২০২৩ ১১:০৫ মিঃ

নিরুপম... চমৎকার উপস্থাপন ।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026