তুমি এসেছিলে
- সুকন্যা তিশা
ভাবি নি ঘুম থেকে উঠেই শিহরের পাশে তোমায় দেখবো,
অবাক দৃষ্টি আর নাম না জানা সুখের পরশে
চোখ ডলতে ডলতে মন প্রশ্ন করছে বারবার-
আমি স্বপ্ন দেখছি না তো ?
দ্বিধা-দ্বন্দ্বের জয়-পরাজয়ের ভাবনা বরং আজ থাক-
স্বপ্ন হোক কিংবা সত্যি যে সে এসেছিলে তাইতো অনেক ।
সারাদিনের সুখের খসড়া হিসেবে অতটুকুই তো যথেষ্ট ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।