প্রতিদ্বন্দ্বি
- সুকন্যা তিশা

তোকে মাঝে মাঝে আমি বুঝি না ,সত্যিই বুঝি না ,
কাছে এলে দূরে ঠেলিস ,দূরে গেলে কাছে টানিস ,
কি চাস তুই ,সত্যি করে বল তো ?

সেদিন বললি –
আমার জীবনে যে আসবে তাকে যেন আমি খুব সুখী করি ।
প্রচন্ড অভিমানে আর বলা হয়ে উঠলো না-
তুই ছাড়া আমার জীবনে
যে আসবে সে আমার অভ্যাস হতে পারে কিন্তু ভালোবাসা না ,
তাকে আমি সুখ দিতে পারি ,কিন্তু তৃপ্ততা না ।
তার কথায় আমি হাসতে পারি ,তবে মন খুলে না ।

নেশাতুর ভালোবাসার প্রথম উচ্ছ্বাস আমি তোর কাছ থেকেই পেয়েছি ,
ভালোবাসা কি তা তোর কাছ থেকেই জেনেছি,
প্রেমের দিক্ষা তোর কাছ থেকেই নিয়েছি,
“অ” লেখার প্রথম অনুভূতির পর হাজার পৃষ্ঠা লিখলেও যে
সে অনুভূতিকে টপকানো যায় না ,জানিস না বুঝি ?
তাহলে কি করে ভেবে নিলি তুই –
অভ্যাসকে শৌখিনতায় ভরিয়ে দিলেই তা সুরুভী ছড়াবে ?
কি করে ভেবে নিলি প্রথম সুখের আচ্ছাদনে
যে স্বপ্ন সাজিয়েছিলাম তা অন্য কিছু দিয়ে পূর্ণ হবে ?

জানি তুই অবুঝ না ,
তবে এটাও মানি অনেক কিছুই তুই বুঝিস না ,
বাস্তব ছাড়া জীবন না চললেও,
আত্মতৃপ্তি ছাড়া জীবন কতটা পানসে হয়ে যায় তা হয়ত
এখনও বুঝিস নি ,
তবে যেদিন বুঝবি সেদিন আর দূর থেকেও তোর পাশে থাকবো না আমি ।

এখন যেমন পুরো বিশ্বকে দেখিয়ে দিয়ে অবলীলায় বলতে পারিস -
সব কিছু তোর অপেক্ষায় ।
তেমনি প্রতিদ্বন্দ্বিতার পাল্টা যুক্তি ছুড়ে অভিমানিত মনও চিৎকার করে বলে যায় -
পুরো পৃথিবী আমার অপেক্ষায় সেদিনও ছিলো
যেদিন থেকে আজো আমিও তোর অপেক্ষায়ই বসে আছি ।
তবে সেদিন কেন বলিস নি -
পথের দুই প্রান্তের অন্তমিল হয়ে গেলেই তাকে আর পথ বলা যায় না ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026