সত্যি,যদি হারিয়ে যাই
- সুকন্যা তিশা

যদি আর ফিরে না আসি, রাখবে কিগো মনে আমায়?
যদি আর না ফেরা হয় এই পথে,
গোপন পিয়াস সঙ্গী করে না উঠা হয় এই রথে,
তবু কি গো আঁকবে স্বপন দুটি চোখের তারায় ?
শব্দে ছন্দে বাঁধবে কি গো তেমনি কাব্য ধারায় ?
যদি ফুরিয়ে যায় কথার ঝুড়ি ,
নির্বাক ঠোঁটের ভাষা ,
বুঝে কি নেবে না তবে-না বলা সে ভালোবাসা ?
যদি সত্যি এসে অকাল মেঘ ঢেকে দেয় আমায়,
মিলিয়ে নেয় অন্ধকারে ঘোর অমানিশায়,
করবে কি পূর্ণ তা আলেয়ার আলোয় ?
বাবুই যেমন জোনাক দিয়ে আঁধারকে ভুলোয় ।
যদি হার-জিতের খেলায় এবার যাই আমি হেরে,
বুঝবে কি অপূর্ণ ইচ্ছাটি থাকবে তোমার দিকেই তাকিয়ে?
তবে কি দেবে না আর জিতিয়ে কোনদিন?
ভেবেই কি নেবো তবে, তুমি সত্যি আমায় বুঝোনি কোনদিন ?
যদি অভিমানে বলে যাওয়া কথাটিই মানলে ?
বুঝলে কি আর অনুরাগ , কি অনুভূতিকেই বা বুঝলে ?
মরিচীকাই ছিলাম দুজন, তবুও তো একই ছিলাম,
কি করেই বা ভেবে নিলে তোমায় আমি পর বলে ভাবতাম ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026