জীবনের আড়ি
- সুকন্যা তিশা
অভিমানের আগুনে রোজ রোজ পোড়াস আমায় ?
কি মজা পাস বল তো ?
আমি মুখ ফুলিয়ে বসে থাকি আর তুই মুচকি হেসে
না দেখার ভান করে দিব্যি নিজের কাজে ব্যস্ত হয়ে যাস ।
এতো রাগ লাগে তখন !
অভিমানের পাল্লা আরো চারগুন ভারী হয়ে যায়,
আচ্ছা,এ কেমনতর ছলনা তোর ?
আমাকে রাগিয়ে খুব মজা পাস,বুঝি ?
সবই বুঝি আমি সবই তোর ছলনা।
তবুও কেন যে মানতে পারি না।
জানিস তো !মিথ্যে করে হলেও তোর গায়ে অন্য কারো
ভালোবাসার আচোর পড়ুক এটা সহ্য হয় না আমার।
হিংসুটে বলছিস মনে মনে তাই না !
হ্যা, আমি হিংসুকই বটে ।তাতে তোর কি-ই বা যায় আসে?
আচ্ছা,বল তো,যদি এই অভিমানের খেলায় গোত্তা কেটে
দূর আকাশে হারিয়ে যাই কোন দিন ,
তুই কি এমন করেই মুচকি হেসে
ওই মিটিমিটি জ্বলে থাকা তারাটায় খুঁজবি আমায় ?
বুঝবি কি সেদিন-শত শত এই বিনিদ্র রজনীর মানে ?
ছাই! বুঝিস তুই ,তুই তোর অভিমান নিয়েই থাক ।
আজ থেকে তোর সাথে আমার জীবনের আড়ি ।
ভালো থাক তুই ! খুব ভালো থাক !
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।