রৌদ্র তাপ
- এস জামান হুসাইন
রৌদ্র তাপে
গগন তলে
অঙ্গ জলে,
ফাটছে বোমা
নদীর জলে
পুকুর তলে।
হাহাকারে
মানবজাতি
ফাটছে ছাতি,
গগন গায়ে
জ্বলছে বাতি
দিবা রাতি।
মাঠে ঘাটে পশুপাখি
ঘামে ভেজা কান্না করে
কৃষক প্রজা, অশ্রু ঝরে,
যায় না দেখা গাছগাছালী
মেঘের রাজা, যাজঞা করে
কেমন সাজা? বৃষ্টির তরে।
০৪-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।