কুরআনের পাখি
- এস জামান হুসাইন
মৃত্যু এসে কমলো শেষে
জুলুমবাজের রেশ,
উঠলো কেঁপে মুমিন হৃদয়
কাঁপলো সারা দেশ,
বিনা দোষে পেলেন সাজা
বন্দী ছিলেন জেলে,
পরপারে দিলেন পাড়ি
পিতার আগে ছেলে।
প্রভুর ডাকে দিলেন সাড়া
কুরআনের পাখি আজ,
জীবন দিলেন করতে কায়েম
আল কুরআনের রাজ।
জান্নাতে কুরআনের পাখি
ডালে ডালে উড়ে,
নফসে আম্মারা আজীবন
শিকল বাঁধা, ঘুরে।
লক্ষ - কোটি মুমিন হৃদয়
কাঁদছে তোমার তরে,
ক্ষমা পাবে রবের কাছে
দোয়া হৃদয় ভরে।
আগষ্ট ১৪, ২০২৩
১৫-০৮-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।