চোখের নেশা নয়তো
- শেখ মাফিজুল ইসলাম

বশীকরন বাঁশী যখন নিঝুম রাতে বাজে,
হেলা-ফেলায় দিন চ’লে যায় মন বসে না কাজে;
দুঃখে হাসে সুখেও হাসে, বকুনিতেও হাসে
সাজ-সজ্জার রকম ফেরে তাকেই ভালোবাসে।

উদাস এবং উপেক্ষাতে তার দু’টি চোখ ভোলায়
‘তার চোখে সে কত প্রিয়’ বুদ্ধিতে না-কুলায়;
‘চোখের নেশা নয়তো এটা!’ মনের মধ্যে আছি?
কেমন হতো যদি যেতাম দেহের কাছাকাছি।

চোখ বুজলেই তার বসবাস নির্জনে সে থাকে
সন্দেহে তার স্বপ্ন টলে কে-বা খবর রাখে:
মেঘ জমলো চোখের পাতায় কান্না দূরে নয়
‘এই বুঝি সে হারিয়ে গ্যাল’ মনে ঢোকে ভয়।

অন্য নারী হাসলো ক্যান তার দিকে চোখ রেখে?
মনের গোপন কথাগুলো শুনছে না তো ডেকে!

‘মেঘ জমলো চোখ ভিজলো’ কান্না যাকে বলে,
মনের সাথেই কথা এবার নিজের ঘরে চলে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026